নাসিরনগরে গোর্কণ ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল বিজয়ী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ ছোয়াব আহমেদ হৃতুল ২৭৬৮ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন । মোঃ ছোয়াব আহমেদ হৃতুল (নৌকা)পেয়েছেন ৬০৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমত আলী (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩১৩ ভোট। তৃতীয় স্থানে ১৮৪১ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ সামসুল আরেফিন (আনারস)। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২‘শ ২১ জন ।

উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান