ব্রাহ্মণবাড়িয়ায়  গণপিটুনিতে ২ ডাকাত নিহত

news-image
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আলামিন (৩৫) ও অজ্ঞাত আরেকজনসহ দুই ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  পুুুলিশ ও এলাকাবাসি জানান, বৃহস্পতিবার ভোররাতে চর শিবপুর গ্রামে ১০-১২ জনের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়।
বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তা এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করে দুই ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এরপর উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত ঘটনাস্হলে আরেকজন হাসপাতাল চিকিৎসাধীন অবস্হায়মারা যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান