,

আশুগঞ্জে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

news-image

বিশেষ প্রতিনিধি, আশুগঞ্জ : বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার সকালে আশুগঞ্জ বন্দরকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়। তবে বিকেলে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের পরিদর্শক মো. শাহ আলম। এদিকে বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে গত সোমবার থেকেই জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে আশুগঞ্জ নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য খালাসও করা যাচ্ছে না। পাশাপাশি নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চও বিভিন্ন ঘাটে আটকা পড়েছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ বিকেলে আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জের সূূএ জানান, বঙ্গপসাগরে পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যার কারণে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহীসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে।

এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দরকে ২ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর