ব্রাহ্মণবাড়িয়ায় গুড়ি গুড়ি  বৃষ্টিতে আবারও শীতের আমেজ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শীত শেষ হয়ে এখন বসন্ত কাল। কিন্ত ফাল্গুন মাসে হঠাৎ গুড়ি গুড়ি  বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ আশেপাশে এলাকায়  আবারও ফিরে পেয়েছে শীতের আমেজ। বুধবার ভোররাত থেকে হালকা বজ্রসহ বৃষ্টি শুরু হয়।  যা বেলা বাড়ার সাথে সাথে গুড়ি গুড়ি থেকে এখন অনেকটাই মুশলধারে। আর আকাশ মেঘলাসহ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। এতে করে শহর জীবনে খেঁটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। আর শীত চলে গেলে আবার শীতের আমেজে টনটনে ঠান্ডা বাতাসে মানুষগুলোকে হাড়- মুখ কাঁপছে।

কথা হয় বেশ কয়েকজন কাঁচামাল বিক্রেতা সাথে তারা বলেন, ফাল্গুন মাসে হঠাৎ এই বৃষ্টিতে সবজি ক্ষেতের বেশ ক্ষয়-ক্ষতি হবে। গত দুদিন আগে ও বৃষ্টি হইছে। এখন যে বৃষ্টি নামছে তাতে সবজি দাম দ্ধিগুণ হয়ে যাবে। এছাড়া সকাল থেকে বাজারে বৃষ্টির কারণে সে পরিমাণ ক্রেতাও নাই। এতে করে আমাদের লোকসান গুণতে হবে।
দিন-মজুর খেঁটে মানুষগুলো এই বৃষ্টিতে পড়েছে চরম বিপাকে। মুখে হাত দিয়ে বন্ধ দোকানের বারান্দায় বসে আছেন কাজের অপেক্ষায়। কিন্তু বৃষ্টির মাঝে তাদের কোন ভাবেই কাজ করা সম্ভবনা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান