শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী নাইম নামের এক শিশু মারা গেছে । মঙ্গলবার দুপুরে এ ঘটনায় নিহত নাইম হলেন উপজেলার আজমপুর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে।

জানাগেছে, প্রতিদিনের মতোই বাড়ির উঠানে খেলা করছিল নাইম। খেলার করার সময় বাড়ির পাশে গর্তে বৃষ্টি পানি জমে থাকা পানিতে পড়ে যায় সে। লোকজন নাইমকে গর্ত থেকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে আখাউড়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালের আনার আগেই শিশু মারা গেছে।