,

গরু নিয়ে এ কেমন শত্রুতা !

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিলাখাত গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা এক কৃষকের গর্ভবতী গাভীর দুই পা সহ অধিকাংশ মাংস কেটে নিয়ে যায় । এঘটনায় আখাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ভোররাতে একদল দূর্বৃত্ত নিলাখাত গ্রামের মিন্টু মিয়ার বাড়ির গোয়ালঘরে ঢুকে একটি গাভী চুরি করে নিয়ে যায়। পরে গ্রামের কবরস্থান সংলগ্ন একটি ডোবার পাশে গিয়ে গাভীটির পিছনের একটি ও সামনের একটি পা সহ শরীরের অধিকাংশ মাংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে যায় ও নির্মমভাবে পেটে কেটে গাভীর গর্ভে থাকা বাছুরটি বের করে ডোবার পাড়ে ফেলে রাখে। সকালে গোয়াল ঘরে গাভীটি দেখতে না পেয়ে মিন্টু মিয়া হন্যে হয়ে খোঁজতে থাকেন।

পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গাভীটির অবশিষ্ট অংশ ও অপরিপক্ক বাছুরটি উদ্ধার করে। কৃষক মিন্ট মিয়া জানান, রাতে গোয়ালঘরে গাভী ও ষাড়কে মশার কামড় থেকে রক্ষার জন্য ধোঁয়া দেই এবং পুনরায় ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার গাভীটি নেই। গাভীটি ৫ মাসের গাব গাই ছিল। পরে গাভীটির অবশিষ্ট অংশসহ মৃত বাছিরটি ডোবার পাড়ে পড়ে থাকতে দেখি। আমি বুঝতে পারছিনা এ কেমন শত্রুতা! তারা আমার পালিত গাভীকে নির্মমভাবে হত্যা করল।

এ ধরনের ঘটনায় এলাকার মানুষ দোষীদের শাস্তি দাবী করেছেন। রহিজ মিয়া নামে গ্রামের এক বৃদ্ধ জানান, নিলাখাদ গ্রামে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি প্রশ্ন রেখে বলেন মানুষ এমন পশু হয়ে গেছে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ আরীফুল আমীন বলেন, বাদী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর