,

মুশফিকের বদলি লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে প্রথম টেস্টের একাদশে মুশফিকুর রহিমের না থাকা প্রায় নিশ্চত। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটন দাসকে প্রস্তুত করে হচ্ছে বলে জানিয়েছেন কোচ স্টিভ রোডস।

নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে ম্যাচ চলাকালীন পাঁজরের পুরোনো ব্যথাটার সঙ্গে যোগ হয়েছে কব্জির ইনজুরি। তখনই শঙ্কা জেগেছিল প্রথম টেস্টে খেলা হচ্ছে না মুশফিকের। টেস্ট শুরুর দুদিন আগে তাই বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন কোচ স্টিভ রোডস।

কোচ বলেন, ‘মুশফিককে নিয়ে এখনও অনেক শঙ্কা রয়েছে। তার জায়গায় ব্যাটিং ও উইকেট রক্ষকের জন্য লিটনকে প্রস্তুত করছি। যদিও ইনজুরির কারণে একাদশে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যায়।’

তবে সেই কঠিন কাজকে আরও চ্যালেঞ্জ করে তুলেছে অনভিজ্ঞ পেস বোলিং অ্যাটাক। মোস্তাফিজ ছাড়া রাহি, খালেদ মিলে খেলেছেন মোটে ৪ টেস্ট।

স্টিভ রোডস বলেন, ‘বাংলাদেশের বোলারাও বাউন্সিং উইকেটে খেলেছে। তবে ওদের লম্বা ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের বোলাররা উচ্চতায় একটু ছোট হয়ে যায়। তবে দেখেন টেস্টের জন্য ক্রিকেটাররা কিন্তু লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় তারা একেবারেই প্রস্তুত।’

আগামী ২৮ তারিখ থেকে হ্যামিলটনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাকি দুই ম্যাচ হবে মার্চের ৮ তারিখ ও ১৬ তারিখ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর