শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বিরে জিতলো আবাহনী

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড থেকে ফিরেছেন দেশে। নিজেকে ফিরেও পেয়েছেন শত রানের ইনিংস দিয়ে। দলে থাকা নিয়ে কথাও কম হয়নি নিউজিল্যান্ড যাবার আগে। এমনকি শতক হাঁকানোর পর তার উদযাপন নিয়েও কম কথা হয়নি।

সাব্বিরকে শেষমুহূর্তে দলে নিয়েছে গতবারের ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সাব্বির তার প্রতিদান দিয়েছেন প্রথম ম্যাচেই। তার ব্যাটে-বলের দুর্দান্ত পারফর্ম জিতিয়েছেন তার দলকে।

ডিপিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল আবাহনী। টস জিতে ফিল্ডিংয়ে পাঠায় ব্রাদার্সকে।

ব্যাটিং করতে নেমে আবাহনীর দুই ওপেনার বিদায় নিলেন সমান ৩ রান করে। দুই নম্বরে ব্যাট করতে আসা সাব্বির রহমানের কাঁধেই তাই দলের ভার।

দলের বিপর্যয়ে সাব্বির হালও ধরেন দলের। ৪৩ বলে পাঁচটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি মিলে খেলেছেন ৫৮ রানের ইনিংস।
এরপর মোসাদ্দেক হোসেনের ২৩ আর জাহিদ জাবেদের ৪৪ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে আবাহনী।
ব্রাদার্সের হয়ে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান, রনি হোসেন ও ১টি করে উইকেট নেন হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন ও মো. শাহাজাদা।

আবাহনীর দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে ফেরেন ব্রাদার্সের ওপেনার ফজলে রাব্বী। আরেক ওপেনার মিজানুর রহমান মিজানুর রহমান করেন ৩০ রান।

সদ্য শেষ হওয়া বিপিএলের রেশ এখনও কাটেনি ইয়াসির আলীর। আজও করলেন ৩১ বলে ৪১ রান। তাকে ফেরান সাব্বির।
ব্রাদার্সের অধিনায়ক শরিফুল্লাহ ৩১ রানে অপরাজিত থাকলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৫ রানে থেমে যায় দলটি।

২৫ রানের জয়ে মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড। ৩ উইকেট নেন নাজমুল ইসলাম, ২ উইকেট নেন সাব্বির রহমান ও একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন, তাপস ঘোষ।