রিয়ালের কষ্টার্জিত জয়
স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা দল লেভান্তেকে হারাতে ভালোই ঘাম ঝরলো রিয়াল মাদ্রিদের। সোমবার রাতে লেভান্তের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে শান্তিয়াগো সোলারির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই লেভান্তের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। সাফল্যও পেয়ে যায় তারা। ৬০ মিনিটে রজার মারতি গোল করে লেভান্তেকে ১-১ গোলে সমতায় ফেরান।
৭৮ মিনিটে আবারো পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। এবার স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে লিড এনে দেন গ্যারেথ বেল।










