শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বিশাখাপত্তনমে শেষ বলের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বোলিং নিয়ে ভারতকে ১২৬ রানে বেঁধে ফেলে অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বিরাট কোহলি ১৭ বলে করেন ২৪ রান। শেষ দিকে ধীর গতিতে ব্যাটিং করেন মাহেন্দ্র সিংহ ধোনি। ৩৭ বলে মাত্র ২৯ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫ রানে সাজঘরে ফেরেন মার্ক স্টনিস ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও ডার্চি শর্ট। দুজনের ব্যাটে অস্ট্রেলিয়া জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভালোভাবেই। কিন্তু দলীয় ৮৯ রানে ম্যাক্সওয়েল ও ১০১ রানে শর্ট আউট হলে ভারত ম্যাচে ফেরে দারুণভাবে।

আরো পড়ুন : ভেনিজুয়েলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত

ধারাবাহিক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে একটা সময় ছিটকে গেলেও ভারত শেষ হাসিটা হাসতে পারেনি। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। কামিন্স ও রিচার্ডচন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনই অপরাজিত থাকেন ৭ রানে।

ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ১টি করে উইকেট নেন চাহাল ও ক্রুনাল পান্ডিয়া।

এ জাতীয় আরও খবর

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ