,

নিখোঁজ বিমানটি সম্ভবত সাগরতলে

09535ecac1f6443f90f4dcf1619a8c0c-Indonesiaআন্তর্জাতিক ডেস্ক :১৬২ আরোহী নিয়ে গতকাল রোববার সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটি সম্ভবত সাগরতলে চলে গিয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বামবাং সোইলিস্তয়ো আজ সোমবার এ কথা জানান বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে বামবাং জানান, সমন্বয়কারী ব্যক্তিদের দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হতে পারে। সে হিসাবে একটি ধারণা করা যায়, বিমানটি সম্ভবত সাগরতলে চলে গিয়েছে। নিখোঁজ বিমানের অবস্থান বিষয়ে এটিই প্রাথমিক ধারণা এবং তল্লাশির ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ধারণা পাওয়া যেতে পারে।

বামবাং জানান, সাগরতলে বিমান খোঁজার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ইন্দোনেশিয়ার নেই। তবে প্রয়োজন মনে করলে ইন্দোনেশিয়া অন্য দেশের সহযোগিতা নেবে। তিনি আরও জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সহায়তা নেওয়ার ব্যাপারে তিনি নিজে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

ইন্দোনেশীয় উড়োজাহাজের খোঁজে তল্লাশি

 

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে আজ সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। আকাশ ও নৌপথে শুরু হয়েছে এই অনুসন্ধান। এয়ার এশিয়ার এই উড়োজাহাজ গতকাল ১৬২ জন যাত্রী নিয়ে জাভা সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় হারিয়ে যায়। নিখোঁজ যাত্রীদের স্বজনেরা আপনজনদের খোঁজ পেতে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির ডেপুটি অপারেশনস চিফ তাতাং জয়েনউদ্দিন বলেন, ‘এয়ার এশিয়ার ওই উড়োজাহাজের খোঁজে আজ ভোর ছয়টা (স্থানীয় সময়) থেকে তল্লাশি শুরু করেছি। আমরা পূর্ব বেলিতাং দ্বীপের দিকে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করছি, মালয়েশিয়া ও সিঙ্গাপুর জাহাজ এবং বিমান দিয়ে আমাদের তল্লাশি অভিযানে চলবে। শিগগির ওই উড়োজাহাজের খোঁজ পাব বলে আশা করছি।’

এয়ারবাস এ৩২০-২০০ উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর