মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাটের ক্যামেরায় অন্য রূপে আনুশকা

news-image

তারকারা যেখানেই যান, সঙ্গে তাদের ফটোগ্রাফারও যান। পার্টিতে গেলেও যেমন ব্যক্তিগত ফটোগ্রাফার থাকে, ছুটি কাটাতে গেলেও ফটোগ্রাফার নিয়ে যান তারা।

তবে ইদানীং আনুশকা শর্মা নতুন এক ফটোগ্রাফার ‘নিয়োগ’ করেছেন। পেশাগতভাবে তিনি অবশ্য ফটোগ্রাফার নন, তিনি বিখ্যাত ক্রিকেটার। আনুশকাই স্বামী বিরাট কোহলি।

ইনস্টাগ্রামে বিভিন্ন মুডে ফ্যানেদের কাছে আনুশকাকে পৌঁছে দেয়ার অন্যতম কৃতিত্ব এখন বিরাটেরই। যেমন ভ্যালেন্টাইন্স ডে-তে আনুশকার একটি ছবি শেয়ার করেন বিরাট।

ওই দিন স্ত্রী আনুশকার সঙ্গে নয়াদিল্লির একটি রেস্তরাঁয় গিয়েছিলেন বিরাট। চুটিয়ে ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করেন তারা। তারপর এই ছবিটি পোস্ট করে লেখেন, ‘গত রাতে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে।’

jagonews

বর্তমানে দেশেই রয়েছেন যুগল। বিরাট প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া সফরের জন্য। আনুশকাও নিজের শুটিংয়ে ব্যস্ত। তবে স্ত্রীর ছবি তুলে পোস্ট করতে ভুলছেন না তিনি। ব্যস্ততার মধ্যেও মাঝেমধ্যেই স্ত্রীর ছবি পোস্ট করেন।

কিছুদিন আগেই এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট ক্যাপশনে লেখেন, ‘এই ব্যক্তি সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ। এই ব্যক্তি আমার জীবনে সব ভালো কাজ করার গাইড। যে আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে এবং সত্য ভালোবাসা আসলে কী তা বুঝতে শিখিয়েছে। আমার শক্তি। আমার আদর্শ জীবনসঙ্গী।’

jagonews

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক