মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে ভাল করছে বাংলাদেশ

news-image

টেস্ট সিরিজ শুরুর আগে লিঙ্কনে নিউজিল্যান্ড একদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই সেরেছে টাইগাররা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪১১ রান।রান পেয়েছেন টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যান। চার জন ব্যাটসম্যানই দেখা পয়েছেন অর্ধ-শতকের।বার্ট সুটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ১১৩ রান আসে উদ্বেধানী জুটিতে। ব্যক্তিগত ৪৫ রান করে কোবার্নের বলে আউট হন তামিম। এরপর দলীয় ১২০ রানে ৬৭ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম।

মুমিনুল হক অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ব্যক্তিগত ২০ রান করে দলীয় ১৫১ রানে বিদায় নেন তিনি। এরপর রাজত্ব করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। লিটন দাস, সৌম্য সরকার. মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ব্যাট চালিয়ে রান তুলেছেন দ্রুত গতিতে।এই চারজন ব্যাটসম্যানের সবাই মাঠ ছেড়েছেন স্ব-ইচ্ছায়। রিটায়ার নট আউট ছিলেন তারা। দলীয় ২৪৫ রানে লিটন দাস ৬২ ও সৌম্য সরকার ৪১ রান করে রিটায়ার করেন।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ এবং মেহেদিও রানের দেখা পান। দু’জনেই তুলে নেন অর্ধ-শতক। দলীয় ৩৫০ রানে মাহমুদউল্লাহ ৫৯ রান করে রিটায়ার করেন। এরপর ৩৬৬ রানে মেহেদি ৫১ রান করে রিটায়ার করেন। দলীয় ৩৮১ রানে তাইজুল ১৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন। এরপর ৪১০ রানে রাহি ও ৪১১ রানে নাঈম হাসান আউট হলে ৬ উইকেটে ৪১১ রানে দিন শেষ করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক