শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম বিমানের পাইলট উসমান খাজা! (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : ছোট বেলা থেকেই বিমানের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার। এর আগে অজি ব্যাটসম্যান নিজেই বলছিলেন সে কথা। তাই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-স্কুল অব এভিয়েশন থেকে তিনি বিমান উড়ানোর লাইসেন্স অর্জন করেন। এবার তার বিমান চালনার একটি ভিডিও প্রমাণ এসে গেল ইন্টারনেটে। যা নিয়ে তোলপাড় চলছে।

অজি ওপেনার খাজার এমন প্রতিভার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে খাজাকে দেখা গেছে পাইলট হিসাবে। ককপিটে বসা খাজার পারফরম্যান্স কিন্তু প্রশংসনীয়।বিমান অবতরণের সময় একবার একটু যা সমস্যায় পড়েছিলেন। ব্যস, ওইটুকুই। না হলে বাকি সময়টা তিনি দক্ষ পাইলটের মতোই বিমান চালাচ্ছিলেন।

প্রশিক্ষিত পাইলট হিসাবে খাজা যে বিমানটি চালিয়েছেন, সেটি কিন্তু ছোটখাট কোনো বিমান নয়। রীতিমতো বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান ছিল এটি। যার মডেল ‘এয়ারবাস এ-৩৮০’। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা প্রমাণ করেছেন, তিনি শুধু ভালো ব্যাটসম্যানই নন, ভালো পাইলটও বটে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর গণমাধ্যমকে খাজা বলেন, ‘বিমানের প্রতি আমার প্রবল আকর্ষণ রয়েছে। তাই পাইলট হওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। আমাকে এই নতুন ভূমিকায় দেখে আমার মা খুবই খুশি। তিনি আমকে ক্রিকেটের পাশাপাশি পাইলট হওয়ার পেছনে সমর্থন জুগিয়ে গেছেন।’

https://youtu.be/SZj5Fr260WE

এ জাতীয় আরও খবর

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ