,

দেশে ফিরলেন মাশরাফি, সাইফ ও শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মাশরাফির সঙ্গে দেশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ডানহাতি পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১.৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এদিকে বাংলাদেশ সময় আজ দুপুর ১২টায় নিউজিল্যান্ড ত্যাগ করবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন।

জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এটিই ছিল মাশরাফির প্রথম সিরিজ। নতুন বছরে সিরিজটি হারতে হয়েছে বাজেভাবে। একচেটিয়া প্রাধান্য বজায় রেখে বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এ সিরিজে একেবারেই নিজের ছায়া হয়ে ছিলেন ম্যাশ। পুরো সিরিজে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ওয়ানডে সফরে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি শফিউল ইসলাম।

অলরাউন্ডার সাইফউদ্দিন তিনটি ম্যাচ থেকে করেছেন ৯৫ রান। বল হাতে ছিলেন যাচ্ছে তাই অবস্থায়। ১৩৫ রান খরচায় নিয়েছেন মাত্র একটি উইকেট।

তবে এ সফরটা দারুণ কেটেছে সাব্বির রহমানের। শেষ ওয়ানডেতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। হয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর