,

নেইমার টানা দুই দিন কেঁদেছেন!

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছর বিশ্বকাপের ঠিক আগে আগে পায়ের পাতার চোটে পড়েছিলেন নেইমার। সেবার তাড়াতাড়ি অস্ত্রোপচার করে দুই মাসের মধ্যে মাঠে ফিরে এসেছিলেন। এবার আবারও সেই পায়ের চোটেই পড়েছেন তিনি। এবার চোটে পড়ে গতবারের চেয়েও বেশি কষ্ট হচ্ছে, জানিয়েছেন তিনি।

চোটে পড়ার ঠিক পর পর তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, ‘স্পোর্তে এস্পেকটাকুলার’কে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন তিনি, ‘এবার চোটে পড়ে ব্যাপারটা হজম করতে বেশ বেগ পেতে হয়েছে আমার। টানা দুই দিন বাসা থেকে বের হইনি আমি। অনেক খারাপ লাগছিল আমার। বাসায় বসে বসে শুধুই কেঁদেছি।’ গত বছর পায়ের চোটে পড়ে এত কষ্ট পাননি, যা এখন পাচ্ছেন, বলে জানিয়েছেন নেইমার, ‘গতবার যখন চোটে পড়লাম, বিশ্বকাপে যেন খেলতে পারি এ জন্য তাড়াহুড়ো করে অস্ত্রোপচার করে দুই মাসের মধ্যে ফিরে এসেছিলাম। আমি জানতাম আমাকে বিশ্বকাপের আগে ফিরতেই হবে, তাই সেবার এত কষ্ট পাইনি।’

গতবার তাড়াতাড়ি অস্ত্রোপচার করলেও নিজের পায়ের স্বার্থে এবার ‘ধীরে চলো’ নীতি বেছে নিয়েছেন নেইমার। গত মাসের শেষদিকে ফরাসি কাপের এক ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে পায়ের চোটে পড়েছিলেন তিনি। আশা করা হচ্ছে, মে মাসের শুরুতেই আবারও মাঠে দেখা যাবে তাঁকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর