ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তর নাগরিকের শ্রদ্ধা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের নাগরিকেরা। বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে দিনের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবর অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ পুষ্পস্তবরক অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএনপির পক্ষে সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল ছাড়াও সাহিত্য একাডেমী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান