মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ-বাঁশ-কাগজের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। উনিশ বায়ান্ন সালের এই দিনে সালাম,রফিক,জব্বার ও বরকতরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছিলেন। তাদের সেই জ্বালানো দীপশিখাইএকাত্তরে অধিক উজ্জ্বল হয়ে স্বাধীনতায় রুপ নিয়েছিল। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মাতৃভাষা দিবসে নাসিরনগর উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় বাশঁ,কলা গাছ ও কাগজ দিয়ে তৈরি শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা।এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও নাসিরনগর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজও শহীদ মিনার তৈরি হয়নি।উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে কোন শহীদ মিনার না থাকায় বাঁশ আর সাদা কাপড় দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনার বানিয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ২৪ বছর আগে কলেজটি প্রতিষ্ঠা হলেও এখনও কলেজে শহীদ মিনার তৈরির উদ্যোগ গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।

চাতলপাড় ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মনির হোসেন বলেন ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও যদি ছোট ছোট শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে না পারে তাহলে তারা শহীদ মিনারের মর্মকথা জানবে কিভাবে? এই বিষয়টির দিকে শিক্ষামন্ত্রণালয়ের সুদৃষ্টি দেয়া জরুরী বলে মনে করে এই শিক্ষক। চাতলপাড় কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলী বলেন,কলেজে আটশতাধিকের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর বাশেঁর তৈরি একটি অস্থায়ী শহীদ মিনারে কলেজের ছাত্রছাত্রীরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে।

এছাড়াও অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসায় শিক্ষার্থীরা কলা গাছ,বাঁশ অথবা কাগজ দিয়ে তৈরি শহীদ মিনার বানিয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,উপজেলায় ১২৬টি সরকারি প্রাথমিক, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,১৬টি মাধ্যমিক বিদ্যালয়,দুটি স্কুল এন্ড কলেজ ও দুইটি কলেজসহ ছয়টি আলিয়া মাদ্রাসা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র তিনটি কলেজ,১০টি মাধ্যমিক ও ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। এছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীন মিনার নেই।এমনকি উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও শহীদ মিনার নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক