মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজের ১৪৪০ মিনিট গোল নেই

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। ফর্মে থাকলে লুইস সুয়ারেজ যে কতটা ভয়ংকর, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ফর্মে না থাকলে! ফর্মে থাকলে তিনি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর সেটি নতুন করে বলার কিছু নেই। কিন্তু ফর্মে না থাকলে তিনি রীতিমতো যাচ্ছেতাই। তাঁর যাচ্ছেতাই ফর্মের আঁচ এখন টের পাচ্ছে খোদ বার্সেলোনা, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে।

ইউরোপ-সেরা হওয়ার প্রতিযোগিতায় সর্বশেষ ১৭টি ম্যাচ খেলে মাত্র একটা গোল করতে পেরেছেন সুয়ারেজ। গত রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষেও ছিলেন নিষ্প্রভ। যার খেসারত দিয়েছে বার্সেলোনা। গোলশূন্য ড্র করেছে তারা। এই মৌসুমে স্প্যানিশ লিগে এর মধ্যেই অবশ্য ১৫ গোল করে ফেলেছেন তিনি, তাই সুয়ারেজ যে একেবারে গোল করতে ভুলে গেছেন তা কিন্তু নয়। কিন্তু স্পেনের বাইরে গেলেই নিষ্প্রভ হয়ে যাচ্ছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে গিয়ে সর্বশেষ গোল করেছিলেন সেই ২০১৫ সালের সেপ্টেম্বরে। হিসাব করলে ইউরোপে প্রায় চব্বিশ ঘণ্টা (১৪৪০ মিনিট) ধরে গোল করতে পারছেন না সুয়ারেজ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তিন-তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে, ক্রিস্টিয়ানো রোনালদো আরও দুইবার বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম বড় শিরোপা জিতেছেন, হোসে মরিনহো দুটি ক্লাব থেকে ছাঁটাই হয়েছেন তাও সুয়ারেজ প্রতিপক্ষের মাঠে গিয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করতে পারেননি!

শুধু যে গোল করতে পারছেন না তা নয়, সুয়ারেজের খেলছেনও বাজে। অনেক সময় দেখা যায়, খেলোয়াড়েরা গোল না করতে পারলেও গোল সহায়তা করে বা ভালো খেলে সেটা পুষিয়ে দেন। সুয়ারেজ সেটিও করতে পারছেন না। লিগের সর্বশেষ ম্যাচটার কথাই চিন্তা করুন। শুধু শেষ কয়েক মিনিটেই সুয়ারেজকে চার-চারটা গোল করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন লিওনেল মেসি। প্রত্যেকটা সুযোগ ‘সফলতা’র সঙ্গে নষ্ট করেছেন তিনি। সুয়ারেজের এই ফর্ম দেখেই কি না, গত রাতে লিওঁর বিপক্ষে প্রথমার্ধে দেখা গেছে উরুগুইয়ান সতীর্থ সুবিধাজনক অবস্থানে থাকার পরেও মেসি তাকে পাস না দিয়ে নিজেই গোল করার জন্য এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ার্ধেও গোল করার দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন সুয়ারেজ।

বার্সেলোনায় বলতে গেল এখন সুয়ারেজ ছাড়া কোনো স্ট্রাইকার নেই। পাকো আলকাসেরকে বেচে দেওয়া হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, মুনির এল হাদ্দাদিকেও পাঠানো হয়েছে সেভিয়ায়। এই অবস্থায় সুয়ারেজই বার্সেলোনার একমাত্র স্ট্রাইকার। এই জানুয়ারিতে অভিজ্ঞ ঘানাইয়ান তারকা কেভিন-প্রিন্স বোয়েটেং কে আনা হলেও তিনি ঠিক প্রথাগত স্ট্রাইকার নন, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে ভালো খেলেননি তিনিও। তিন বছর ধরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়ে উল্লাস করতে দেখে দেখে বিরক্ত বার্সেলোনা এবার নিজেরা শিরোপাটা জিততে চায়।

আর সে শিরোপা জেতার জন্য সুয়ারেজের ফর্মে ফেরাটা অনেক জরুরি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক