ছোটদের ভোট : নাসিরনগরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ বুধবার নাসিরনগর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ১টা পযর্šÍ প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনে মোট ১৬ জন প্রতিদ্বন্দিতা করে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ২১৬ জন শিক্ষার্থী। নির্বাচনে পঞ্চম শ্রেণীতে অর্পিতা সরকার(৭২),ঐশী রাইয়ান (৭১),গোলাম সাকলাইন(৭১) চতুর্থ শ্রেণিতে রাবিনা আক্তার(৮৬),পাপিয়া কামাল(৭৫) ও তৃতীয় শ্রেণীতে সাদিকা মামুন নওমী(৮৪), শাহরিয়ার ইসলাম ইকরা(৭৭) ভোট পেয়েছে নিবার্চিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পানি, ফুলের বাগান, পাঠ্য বই, আপ্যায়ন ইত্যাদি বিষয়ে দেখভাল করবেন। মোট ২১৬ জন ভোটারের মধ্যে ১৩৬ জন অংশ নেয় । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-রাকিবুল হাসান । বিদ্যালয়ের ৩টি বুথের মধ্যে ১জন প্রিজাইডিং অফিসার সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিবার্চন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।










