,

বায়ার্ন-লিভারপুল ম্যাচ ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক লিভারপুলের সঙ্গে গোল শুন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এদিন, ম্যাচে গোল করার চেষ্টা না করে রক্ষণ সামলাতেই বেশি দেখা গেছে নিকো কোভাসিচের শিষ্যদের। তবে বায়ার্ন গোল না দিতে পারায় কিছুটা উপকারই হয়েছে ক্লপের শিষ্যদের। অন্তত অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তিন সপ্তাহ পর লিভারপুল ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোল না পাওয়ায় সেখানে বাদ পড়তে হবে বায়ার্নকে।

অ্যানফিল্ডে বুধবার ম্যাচের ১২ মিনিটেই দারুণ সুযোগ পেয়ে যায় লিভারপুল। আক্রমণ থেকে বল পেয়ে বায়ার্ন ডিফেন্সের উপর দিয়ে বল তুলে দিয়েছিলেন লিভারপুলের হেন্ডারসন। সেখানে থাকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ তাতে পা লাগিয়েছিলেন ঠিকই, কিন্তু শটে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়্যেল নয়্যারকে পরাস্ত করতে যথেষ্ট জোর ছিল না।

কয়েক সেকেন্ড পরে কেইতার কাছ থেকে বল পেয়েও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন লিভারপুলের সেনেগালিজ তারকা সাদিও মানে। ১ মিনিট পরেই পাল্টা আক্রমণ শানায় বায়ার্ন। এবার লিভারপুলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেভানডভস্কি। কিন্তু তার শট বুক দিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে উঠে। তবে গোল রক্ষকের দক্ষতায় কোন দলই আর গোল দিতে পারেনি।

এবার নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় অ্যানফিল্ড স্টেডিয়াম থেকে টানা তিন ম্যাচে গোলশুন্য ড্র নিয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। অন্যদিকে সবধরনের ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ মাচ অপরাজিত রইলো লিভারপুল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর