মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বিরের হাফ সেঞ্চুরি, বাংলাদেশ ১৭০/৭

news-image

স্পোর্টস ডেস্ক : ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অর্ধশতক করেছেন সাব্বির রহমান। নেপিয়ার ও ক্রাইস্টচার্চে সেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ডানেডিনেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইটওয়াশ হওয়ার ঝুঁকিতে টাইগাররা। ৩৫.৪ ওভারে এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭০ রান। সাব্বির এখনও ৭৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় তৃতীয় ও শেষ ওয়ানডের খেলা শুরু হয়। প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু নিউজিল্যান্ডকে চাপে রাখতে পারেনি টাইগাররা। মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩৩০ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপরা। জবাবে মাঠে নেমে ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ রান পাননি। ডানেডিনেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিন তারকা ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের দেয়া ৩৩০ রানের টার্গেটের জবাব দিতে ০ রানেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১৭ ও ১৬ রান করে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। লিটন দাস করেছেন ১ রান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক