শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজীপাড়ার সেলিম মিয়ার ইন্তেকাল, আজ জানাজা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাজীপাড়া দরগাহ পুকুরের উত্তর পাড়ের বাসিন্দা মরহুম ধনু মিয়ার বড় ছেলে মোঃ সেলিম মিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর কাজীপাড়াস্থ কাজী মাহমুদ শাহ মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ছেলে মোঃ মুন্না তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।