চেলসিকে হারাল ম্যানইউ

news-image

অনলাইন ডেস্ক : চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা পল পগবার দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ জয়ের মধ্য দিয়ে এফএ কাপের শেষ আটে জায়গা করে নিল রেড ডেভিলসরা।

এ দিন প্রথমার্ধের ৩১ মিনিটে আন্দের হেরেরার গোলে লিড পায় ম্যানইউ। পগবার ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন এই স্প্যানিশ। পরে ৪৫ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রস থেকে হেডের মাধ্যমেই গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন পগবা।

প্রসঙ্গত, ম্যানইউর অন্তবর্তীকালীন কোচ সুলশারের অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর গত মঙ্গলবার চ্যাস্পিয়নস লিগের ম্যাচে পিএসজির কাছে হেরেছিল ম্যানইউ। তবে চেলসিকে হারিয়ে ফের জয়ে ফিরলো দলটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মুখোমুখি হবে ম্যানইউ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত