,

লারাকে টপকে যেতে চান গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন ব্যাটিং দানব ক্রিস গেইল। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটকে গুডবাই জানাবেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান।

১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় গেইলের। এর পর ক্যারিবীয়া জার্সিতে এখন পর্যন্ত ২৮৪টি ওয়ানডে খেলেন। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে ৯ হাজার ৭২৭ রান করেছেন এ ব্যাটিং দানব। ঝুলিতে আছে ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি। হাত ঘুরিয়ে নিয়েছেন ১৬৫ উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেয়ার কীর্তিও রয়েছে তার।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের বিপক্ষে সবশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন গেইল। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেই কামব্যাক হতে যাচ্ছে জ্যামাইকার এই ব্যাটিং দানবের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ২৯৫ ম্যাচ খেলে ১০ হাজার ৩৪৮ রান করে সবার ওপরে আছেন ব্রায়ান লারা। ২৮১ ম্যাচ খেলে ৯ হাজার ৬৭২ রান দিয় দ্বিতীয় পজিশনে আছেন গেইল। কিংবদন্তি লারাকে ছাড়িয়ে যেতে আরও ৬৭৬ রান করতে হবে গেইলকে। ফর্মে থাকলে আসন্ন বিশ্বকাপেই কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয় গেইল বলেন, আমি চাই তরুণরা ক্রিকেটটা উপভোগ করুক। তারা আমাকে সবসময় উৎসাহিত করে। আমাকে সফল দেখতে সব করে। আশা করি, দারুণ কিছু দিয়ে বছরটি শেষ করতে পারব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর