,

চড়ূইভাতি

news-image

এস এস আইটি এট ইডিও-এর অধীনে নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্রাজ্যুয়েশন, লাইফ মেকার ইসলামিক মোরাল স্কুল ও গ্লোবাল সিটিজেনস স্কুলের উদ্যোগে “বসন্তের চড়ূইভাতি, চায়ের দেশে ফাগুন আবেশে” ১৭ ফেব্রয়ারী রবিবার অনুষ্ঠিত হয়েছে। এস এস আইটি এট ইডিও-এর নর্থ সাউথ অব প্রাইমারী গ্র্যাজুয়েশনের সাফল্যে ধরায় ১৬ তম বর্ষে সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডস কর্তৃক “ইনোভেশন ইন এডুকেশন অ্যাওয়ার্ড” প্রাপ্তি উপলক্ষে এ আনন্দ আয়োজন হয়।

হবিগঞ্জ জেলার ন্যাশনাল টি গার্ডেনে প্রায় ৭ শ ফিট পাহাড়ের উপর মনোরম পরিবেশে এ আয়োজনে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারীর এ মিলন মেলায় দিন ভর নানা আনন্দঘন খেলা, আলোচনা, স্মৃতি চারণ, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকেলে সমাপনী পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল টি গার্ডেন এর ব্যবস্থাপক এমদাদুল হক, মিসেস এমদাদ, এসএসআইটির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ তানজিন আহমেদ, অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান, সাংবাদিক আল আমীন শাহীন, বাগানের সহকারী ব্যবস্থাপক সোহাগ, মোঃ মুনীর, দীপেন। এস এস আইটির প্রতিষ্ঠাতা অশোকা ফেলো মাতিন আহমেদ এর সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন নর্থ সাইথের অধ্যক্ষ নাজিয়া আহমেদ, লাইফ মেকারের অধ্যক্ষ হাফেজ ইয়াহিয়া, গ্লোবালের অধ্যক্ষ আমিনুর রেজা বাবু, এলোহার-থ্রি ফিঙ্গারস-রঙ্গন এর সমন্বয়কারী উত্তম বাবু। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন নাজিয়া আহমেদ, সঙ্গীত পরিবেশন করেন ইমতিয়াজ খান শ্যামল,শারফিন, তপু, পারভেজ,সুরভী চক্রবর্তী, চ্যানেল আই ক্ষুদে গান রাজের তারকা শিল্পী রাইসা, পায়েল সহ হবিগঞ্জের বিশিষ্ট শিল্পীবৃন্দ। এস এস আইটি এট ইডিও-এর অধীনে নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্রাজ্যুয়েশন, লাইফ মেকার ইসলামিক মোরাল স্কুল ও গ্লোবাল সিটিজেন্স স্কুলের শিক্ষিকাদের পরিচালনায় আনন্দ খেলার আয়োজনে শিক্ষার্থী অভিভাবক সহ অতিথিরা এ আয়োজনে আনন্দঘন সময় কাটিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর