,

আর্জেন্টাইন ফুটবলার সালার শেষকৃত্য সম্পন্ন

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে শেষবারের মত বিদায় জানালো তার পরিবার ভক্ত সমর্থকরা। আর্জেন্টিনায় এ ফুটবলারের নিজ শহর প্রোগ্রেসোতে হয় শেষকৃত্য অনুষ্ঠান। সালার কফিন বহন করেন বাবা, ভাই ও সাবেক সতীর্থ নিকোলাস পেলইস।যেখানে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিলে সেই অ্যাথলেটিকো সোশ্যাল সান মার্টিনে নিয়ে যাওয়া হয় সালার মরদেহ।

গত ৩ ফেব্রুয়ারি সালাকে বহনকারী দুই সিটের ওই প্লেনটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। এরপর সেই মুহূর্তের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ওই ভিডিও দেখে অস্পষ্ট হলেও বোঝা যায়, প্লেনের ভেতরে একটি মরদেহের উপস্থিতি। প্রথমে নিশ্চিত না হলেও পরবর্তীতে সেটি সালার বলেই জানায় পুলিশ।

গত ১৯ জানুয়ারি ক্লাবের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ (১৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে ফরাসি ক্লাব নঁতে থেকে ২৮ বছর বয়সী সালাকে দলে নেয় ইংলিশ ক্লাব কার্ডিফ সিটি।

২১ জানুয়ারি পিপার পিএ-৪৬ মালিবু নামের প্রাইভেট জেটে করে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কার্ডিফের উদ্দেশে উড়াল দেন সালা ও পাইলট ডেভিড ইবটসন। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থানকালে রাত ৮টা ৫০ মিনিটে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

টানা তিনদিন খোঁজাখুজির পরও সালা কিংবা বিমানের সন্ধান না পেয়ে ২৪ জানুয়ারি উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে গুয়ের্নসি হারবর মাস্টার ক্যাপ্টেন ডেভিড বেকার।

চারদিন পর অর্থাৎ ২৮ জানুয়ারি তহবিল গঠন করে বেসরকারিভাবে পুনরায় উদ্ধারকাজ চালু করে সালার পরিবার। এরপর ৩ ফেব্রুয়ারি চ্যানেলের তলদেশে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর