মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখালেন, আশ্চর্য হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। রেকর্ড অঙ্কে সে দলবদল হয়ে যাওয়ার পর থেকেই ফুটবল দুনিয়া কেন যেন আবারও তাঁকে বার্সেলোনায় ফেরাতে ব্যাকুল। প্রায় প্রতিটি দলবদলের সময়ই নেইমারের ন্যু ক্যাম্পে ‘প্রত্যাবর্তন’ নিয়ে নানা ধরনের খবর শোনা যায়। কিন্তু এসব খবরের যে সত্যতা মোটেও নেই, সেটিই জানিয়েছে নেইমারের বাবা।

ফরাসি সংবাদমাধ্যম ‘টেলিফুট’ কে দেওয়া এক সাক্ষাতকারে নেইমারের বাবা নেইমার ‘সিনিয়র’ এসব গুজব উড়িয়েই দিয়েছেন, ‘কথাগুলো একদম মিথ্যা। বার্সেলোনা থেকে আমার ছেলেকে কেউ ফোন দেয়নি, আমরাও তাদের সঙ্গে ফেরার জন্য কোনো যোগাযোগ করিনি।’

পিএসজিতে আনন্দ ও সন্তুষ্টি নিয়েই খেলছেন নেইমার, এ কথাও বলতে ভোলেননি তিনি, ‘আমার ছেলে প্যারিসে অনেক সুখে আছে। বার্সেলোনা অন্যতম সেরা ক্লাব। কিন্তু বার্সার সঙ্গে আমার ছেলেকে জড়িয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এটা স্বাভাবিক, নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে গুজব রটবেই, আটকানো যাবে না। কিন্তু আমি বলতে পারি, নেইমার তাঁর বর্তমান ও ভবিষ্যৎ পিএসজিতেই কাটাবে।’

তাহলে কি নেইমার আর কখনই পিএসজি ছাড়বেন না? এ প্রশ্নের জবাবে আবার নেইমারের বাবা কোনো নির্দিষ্ট উত্তর দেননি, ‘ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না। প্রতি মুহূর্তেই পরিস্থিতি বদলাতে পারে।’
নেইমারের মুখপাত্র হিসেবেই কাজ করেন তাঁর বাবা। এই সাক্ষাৎকারের পর নেইমারের বার্সেলোনা ফেরা-সংক্রান্ত খবরের ইতি হলেই ভালো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক