,

১৩ বছর পর…

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোনাম দেখলে বিশ্বাস করা আসলেই কষ্ট। প্রতাপশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কোনো বোলারই গত ১৩ বছরে টেস্ট ক্রিকেটের এক নম্বরে নাম লেখাতে! সেই ধারা এবার ভাঙলেন অজি পেসার প্যাট কামিন্স। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে জায়গা পেয়ে গেছেন তিনি। শনিবার শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ডারবান টেস্টে খুব ভালো করতে না পারায় এই র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে কাগিসো রাবাদার। এই সুযোগটাই কপাল খুলেছে কামিন্সের।

সর্বশেষ ২০০৬ সালের ফেব্রুয়ারিতে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। ২০০৯ সালে মিচেল জনসন উঠতে পেরেছিলেন ২ নম্বর পর্যন্ত। গত ১০ বছর জনসনই ছিলেন সেরা। এরপর কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া কামিন্স আগের র‌্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছিলেন। এবার তার শীর্ষে ওঠায় তিন থেকে দুইয়ে উঠেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে জ্বলে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার পেস বিস্ময় কাগিসো রাবাদা। যে কারণে তাকে নেমে যেতে হয়েছে সোজা তিন নম্বরে। বোলিংয়ের সেরা দশে আর পরিবর্তন নেই। ডারবান টেস্টে দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়েছ বাঁহাতি লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো উঠেছেন ৪৯ নম্বরে। তিন ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ানে অলিভিয়ের উঠেছেন ২২ নম্বরে। আর এই টেস্টেই অভিষিক্ত লঙ্কান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলডেনিয়া ম্যাচে ৬ উইকেট নিয়ে সরাসরি ৬৮তম স্থান দিয়ে র‌্যাংকিংয়ে যাত্রা শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর