,

মেসির পেনাল্টিতে জয়ে ফিরেছে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা গত তিন ম্যাচে জয় পায়নি। তবে লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে মেসির পেনাল্টি গোলে এবার জয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল ভ্যালাদোলিদকে স্প্যানিশ লিগের ম্যাচে গতকাল রাতে ন্যু ক্যাম্পে আমন্ত্রণ জানায় বার্সা। ঘরের মাঠের ওই ম্যাচে পেনাল্টিতে একমাত্র গোলটি পান দলের সেরা তারকা মেসি। তাতেই ১-০ গোলে জয় পায় আর্নেস্তো ভালভার্দের দলটি।

রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে নিজেদের মাঠে শুরুতে বেশ ব্যাকফুটেই দেখা যায় বার্সাকে। তবে বিরতিতে যাওয়ার আগেই লিড পেতে সক্ষম হয় স্বাগতিকরা। ম্যাচের ৪৩তম মিনিটে মেসির স্পট কিকে গোল পায় বার্সা। জেরার্ড পিকের সঙ্গে প্রতিপক্ষ মিডফিল্ডার মিচেলের সংঘর্ষ হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা পায়নি। শেষদিকে সুযোগ পেলেও সেগুলো কাজ লাগাতে ব্যর্থ
হয়েছেন মেসি ও সুয়ারেজরা। ম্যাচের ৮৪ মিনিটে সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় এগুচ্ছিলেন বদলি হিসেবে নামা ফিলিপ্পে কৌতিনহো, কিন্তু তাকে আটকাতে গিয়ে নিজেদের ডি-বক্সে ফেলে দেন ভায়াদোলিদের অলিভাস। পেনাল্টি পায় বার্সা। কিন্তু মাসিপকে হারিয়ে দিলেও বল লক্ষ্যের বাইরে চলে যায়, বিরল এক মুহূর্তের জন্ম দিয়ে পেনাল্টি মিস করেন মেসি।

তাতেই ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

লিগে এ জয়ের পর ২৪ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর