মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বির বললেন, শুধু পরিকল্পনাটা কাজে লাগছে না

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে সবে জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান। এই নিয়ে হৈ চৈ ও হয়েছে অনেক। তকে নির্দিষ্ট সময়ের আগেই তার দলে ফেরাটা ভালোভাবে নেয়ার কথা না কারোরই। কিন্তু সাব্বির ঠিকই গেলেন নিউজিল্যান্ড। খেলেছেনও প্রথম দুই ম্যাচে।

দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে নিজের নামের সুবিচার করতে ব্যর্থ, সেখানে সাব্বির প্রমাণ করছেন নিজেকে। আজ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন তিনিও।

দলীয় একশ রান করার আগে যখন পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা টিম বাংলাদেশ, তখন মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ৭৫ রানের। এরপর মেহেদী মিরাজের সঙ্গে ২২ আর সাইফউদ্দিনের সঙ্গে ১৬ রানের।

কিউই পেসারদের গতি আর সুইংয়ের সামনে অসহায় বাংলাদেশ শেষ পর্যন্ত ৮ উইকেটে হারে।

এমন দুর্দশার কারণ কি? সাব্বির বলছেন, ব্যাট করতে তার কোনও সমস্যা হয়নি। সমস্যা ভুল শট খেলানোয়।

‘আমি তো কোনও সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে আর আমরা কিছু শট ভুল খেলেছি। যার কারণে উইকেট দিয়ে এসেছি তাড়াতাড়ি। আশা করছি শেষ ম্যাচে এমনটা হবে না। ভুল শুধরে পরের ম্যাচে ভালো করব।

পরের ম্যাচটা হারলেই হোয়াইটওয়াশ। ২০১৬ সালেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টাইগারদের। তাহলে কি সমস্যা কন্ডিশনে?

‘কন্ডিশনের সঙ্গে যে একদমই মানিয়ে নিতে পারছি না, তা না। সবই ঠিক আছে শুধু পরিকল্পনাটা কাজে লাগছে না ঠিকঠাক। পরের ম্যাচে যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে সবাই তাহলে অন্তত হোয়াইটওয়াশ ঠেকিয়ে ব্যবধানটা ২-১ করতে পারব। এ নিয়ে আমাদের বসতে হবে। বের করতে হবে ভুলটা আসলে কোথায় হচ্ছে। প্ল্যান যেটাই হোক আমরা চেষ্টা করব অনুশীলনে ঠিক করে ফেলতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক