উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অন্ত : সও্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফেব্রুয়ারি ১৬, ২০১৯
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবের বিরুদ্ধে তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। নিহতের নাম লিপি নারী দেব। তিনি জেলার নাসিরনগর উপজেলার সদরের দত্তপাড়া এলাকার তুলসি রঞ্জন দেবের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, মানিক তার স্ত্রী লিপিকে হত্যা করেছেন। পরে মরদেহ নিজেদের বাড়িতে না রেখে পারিবারের কাউকে না পাঠিয়ে প্রতিবেশীকে দিয়ে নাসিরনগরে পাঠিয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে অষ্টগ্রামের দুর্গামোহন দেবের ছেলে মানিক চন্দ্র দেবের সঙ্গে পারিবারিকভাবে লিপির বিয়ে হয়। মগ্ন চন্দ্র দেব নামে মানিক ও লিপি দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার বিকেলেও বাড়ির রাস্তা নিয়ে স্বামী ও ননদদের সঙ্গে লিপির ঝগড়া হয়। এ সময় মানিক তার স্ত্রীর বিরুদ্ধে গিয়ে বোনদের পক্ষ নেন। একপর্যায়ে মানিক ঘরে স্ত্রীকে মারধর করে হত্যা করেন। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় মানিক চন্দ্র দেবের সাথে । তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ পুরোটাই মিথ্যা। আমি নির্বাচনী কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলাম। খবর পেয়ে বিকালে আমার পরিবারের অন্য সদস্যদের দিয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে পাঠায়। পরে আমার ভাই নারায়ণ দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠায়।
নিহতের বড় ভাই চন্দন দেব অভিযোগ করে জানান, মানিক প্রায়ই লিপিকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মানিক গলা টিপে তার বোনকে হত্যা করেন। পরে তাকে অষ্টগ্রাম থেকে স্পিডবোটে করে এক প্রতিবেশীর মাধ্যমে নাসিরনগর পাঠিয়েছেন। এ ঘটনায় বোন জামাতার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
অষ্ট্রগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মারা যাওয়ার সংবাদ আমি লোকমুুুুখে জানতে পেরেছি।লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে আছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।