ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন অধিনায়কেরা

news-image

স্পোর্টস ডেস্ক : অমর একুশে বইমেলায় আজ গিজগিজে ভিড়। এ ভিড়ের মধ্যেই বইমেলায় এলেন আমিনুল ইসলাম আর হাবিবুল বাশার । খানিক পরে এলেন জাভেদ ওমর ও ক্রীড়া সংগঠক আহমেদ সাজ্জাদুল আলমও। আমিনুল অনেক দিন হলো অস্ট্রেলিয়া-প্রবাসী। তিন দিনের ছুটিতে এসেছেন ঢাকায়। কাল সকালে চলে যাবেন ব্যাংকক, সেখান থেকে অস্ট্রেলিয়ায়। আর হাবিবুলের আজ ছুটি। বইমেলায় তাঁদের আগমন ক্রীড়া সাংবাদিক রানা আব্বাসের ‘বাংলাদেশের অধিনায়ক’ বইয়ের পাঠকদের সঙ্গে কিছু সময় কাটানো।

‘বাংলাদেশের অধিনায়ক’ বইয়ের পরিবেশক ঐতিহ্য-এর প্যাভিলিয়নটা মুহূর্তেই পরিণত হলো ক্রিকেট ব্যক্তিত্বদের মিলনমেলায়। অটোগ্রাফ, ছবি-সেলফি তুলে সময়টা তাঁদের ভালোই কাটছিল। বই ছাপিয়ে হঠাৎ আমিনুল-হাবিবুলের সামনে চলে এল নিউজিল্যান্ডে বাংলাদেশের পারফরম্যান্স-প্রসঙ্গ। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন কিউই পেসারদের সামনে।

নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের পেসাররা যে তাদের কঠিন পরীক্ষা নেবেন, সেটা তো জানাই। তবুও বাংলাদেশ যে প্রথম ম্যাচে হাবুডুবু খেয়েছে সেটির পেছনে প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন আমিনুল। যেহেতু একটা ম্যাচ খেলা হয়ে গেছে, পরের ওয়ানডেতে প্রস্তুতির ঘাটতিকে আর বড় করে দেখার সুযোগ নেই। আমিনুল মনে করেন দ্বিতীয় ওয়ানডেতে কিউই পেসারদের সামলাতে টেকনিকে বদল আনতে হবে তামিম-মুশফিকদের, ‘পরীক্ষার আগের দিন তো আর নতুন করে কিছু বলার নেই। তবে প্রথম ম্যাচে প্রস্তুতির ঘাটতিটা স্পষ্ট। অন্তত ৮-১০ দিন সময় পেলে ওদের সামলানোর উপায় বের করা যেত। বোল্ট-হেনরির মতো ফাস্ট বোলাররা গতির সঙ্গে সুইং করায়। কিন্তু আমাদের ক্রিকেটাররা পেশাদার, তাদের দ্রুত অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এখন গতির সঙ্গে পেরে উঠতে টেকনিকে বদল আনাটা সবচেয়ে বেশি জরুরি। গতিকে কীভাবে কাজে লাগানো যায়, সেটি নিয়েই বেশি ভাবতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।’

হাবিবুলের কথায় আমিনুলেরই প্রতিধ্বনি। উদাহরণ হিসেবে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ও বর্তমানে নির্বাচক মনে করিয়ে দিলেন গত ডিসেম্বরে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির কথা। যেটিতে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের শর্ট বল অহেতুক সামনে এসে পুল করতে গিয়ে আত্মহত্যা করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যেটি নিয়ে অনেক হইচই হলো তখন। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় ফাস্ট বোলারদের গতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলে সমতায় ফিরলেন।

হাবিবুলের পরামর্শ, এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে একই সূত্র কাজে লাগিয়ে এগোতে হবে, ‘পেসকে কাজে লাগাতে হবে, আর কিছু না। ওদের গতিকে কাজে লাগিয়েই ব্যাটিং করতে হবে। আমাদের ব্যাটসম্যানদের এটা অজানাও নয়। তারা সেটা জানে বলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এটা নিয়ে এটা আতঙ্কিত বা এত আলোচনা হওয়াও ঠিক না। ফার্গুসন ধারাবাহিক জোরে বোলিং করে। যদি ভাবতেই হয় ট্রেন্ট বোল্টকে নিয়ে ভাবতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলও সুইং করায়। ওকে একটু সাবধানে খেলতে হবে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত