মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমতা ফেরাতে চায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খরা কাটানোর মিশনের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপিয়ারে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায় (১৬ ফেব্রুয়ারি) শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কালকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সিরিজে ফেরার লড়াই। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই কাল মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে হারলেই সিরিজ হেরে যাবে সফরকারী দল। ইতোমধ্যে গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ।

দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গতকাল জানিয়েছেন, ‘আমরা ক্রাইস্টচার্চে পৌঁছে গেছি। ক্রাইস্টচার্চে আমরা দল হিসেবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।’ পাইলট বলেছেন, ভ্রমণ ক্লান্তি অনেকটাই কেটে গেছে। ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন। কন্ডিশনে মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। ক্রাইস্টচার্চে সম্মিলিত পারফরম্যান্সের দিকেই নজর বাংলাদেশের।

পাইলট বলেছেন, ‘শেষ ম্যাচে আমরা হেরেছি। আমাদের অনেকেই লম্বা ভ্রমণের ক্লান্তিতে ছিল, পর্যাপ্ত বিশ্রাম পায়নি। কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি। এখন আমরা ভালো বিশ্রাম পেয়েছি এবং ক্লান্তি কাটিয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি, আমরা ভালো কিছু করতে পারবো আগামী ম্যাচে।’

প্রথম ম্যাচ হারা বাংলাদেশ জয়ের ছকই কষছে দ্বিতীয় ম্যাচকে ঘিরে। নেপিয়ারে তামিম-মুশফিকরা ব্যর্থ হলেও মিঠুন-সাইফউদ্দিনের ব্যাটে লড়েছিল বাংলাদেশ। কাল টপঅর্ডারে বড় ইনিংস চায় বাংলাদেশ। সঙ্গে বোলিংটা আরও নিয়ন্ত্রিত হলে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে বড় চ্যালেঞ্জ জানানো সম্ভব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক