,

১৬২ আরোহী নিয়ে এয়ার এশিয়ার প্লেন নিখোঁজ

asia_184921500ডেস্ক রির্পোট : ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে ১৬২ আরোহী নিয়ে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি ফ্লাইট নিখোঁজ রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেওয়‍া কিউজেড ৮৫০১ ফ্লাইটটি ভোর ৬টা ১৭ মিনিটের পর থেকে সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরগামী উড়োজাহাজটি ৮টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা।

স্থানীয় মেট্রো টিভির খবরে বলা হয়, ভোর ৫টা ২০ মিনিটে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় কিউজেড ৮৫০১ ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা। কিন্তু স্থানীয় সময় বেলা ১১টার পরও এটি নিখোঁজ রয়েছে।

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী হাদি মুস্তাফা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভোর ৬টা ১৭ মিনিটের পর জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার এশিয়ার এয়ারবাস ৩২০-২০। উড়োজাহাজটি কালিমানতান ও বেলিতুং দ্বীপের মাঝামাঝি এলাকা থেকে যোগাযোগ হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রী জানান, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটিকে অস্বাভাবিকভাবে রুট পরিবর্তনের কথা বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে।

ফ্লাইটটি নিখোঁজ থাকার সত্যতা নিশ্চিত করে এয়ার এশিয়ার পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত যাত্রী বা ক্রুদের ব্যাপারে কোনো তথ্য জানেন না, তবে কোনো কিছু জানতে পারলেই সকলকে জানানো হবে।

নিখোঁজ প্লেনটির হদিস পেতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং এয়ার এশিয়া তাতে সহযোগিতা করছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ