মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ট্রাককর চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বেপরোয়া ট্রাক্টর চাপায় শাহজাহান ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত শাহজাহান ভূইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের মৃত মুকসেদ আলীর পুত্র। এ ঘটনায় ট্রাক্টর চালক বাছির মিয়া (৩০) কে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা। আজ বৃহস্পতিবার টনকি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে সকালে অত্র গ্রামের মাদ্রাসার মাঠের পাশে   বসা থাকা অবস্থায় ট্রাক্টর চালক বাছির মিয়া বেপরোয়া গতিতে ট্রাক্টর  শাহজাহান ভুইয়ার উপরে তুলে দেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে আখাউড়ায় অবৈধভাবে  পন্য পরিবহন করার কারনে প্রায় সময়ই এই প্রানহানির ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে  আখাউড়া থানার ওসি (তদন্ত)মোহাম্মদ আরিফুল আমিন ট্রাক্টর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত শাহজাহান ভুইয়ার লাশ থানায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক