মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ইসলামী ছাএ ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ২২শে ফেব্রুয়ারী পঞ্চঘরে কাদিয়ানীদের এস্তেমা বন্ধ ও তাদেরকে অমুসলিম ঘোষনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের টেংকেরপাড় থেকে  বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিভিন্ন মাদ্রসার থেকে কয়েক হাজার ছাত্র- শিক্ষক সহ সাধারণ মানুষ অংশ নেয়।  বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পরে   কাউতলীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি  আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ এনামুল হক, মুফতি আব্দুল হক, মাও: বোরহান উদ্দিন, মুফতি জাকারিয়া প্রমুখ।
এসময় বক্তারা আগামী ২২শে ফেব্রুয়ারী পঞ্চঘরে কাদিয়ানীদের এস্তেমার নামে সমাবেশ বন্ধ ও তাদের অমুসলিম ঘোষনার জন্য সরকারের নিকট দাবি জানান।  এঘটনায় দায়ী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ ও দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বক্তারা বলেন।