,

রাজস্থান রয়েলস গোলাপি হচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : সাধারণত স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে গোলাপি পোশাকে মাঠে নামে বিভিন্ন দল। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণেই নিজেদের পুরানো নীল জার্সি ছেড়ে গোলাপি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল রাজস্থান রয়েলস।

২০১৯ সালে আইপিএলের সব ম্যাচেই ‘পিঙ্ক’ জার্সি পরে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের রাজস্থান শহরকে সাধারণত ‘পিঙ্ক সিটি’ বলা হয়। আর তাই নিজেদের শহরের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেই রাজস্থান হয়ে যাচ্ছে গোলাপি।

রোববার (১০ ফেব্রুয়ারি) ‘মিট দ্য পিঙ্ক ডায়মন্ডস অফ ক্রিকেট!মিট দ্য নিউ রাজস্থান রয়েলস’- নামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের তুলে ধরে রাজস্থান। অবশ্য গেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও গোলাপি জার্সিতে মাঠে নেমেছিলো রাহানে-স্টোকসরা।

তবে এবার পুরো মৌসুমই গোলাপি জার্সিতে খেলবে দলটি। কিন্তু স্থায়ীভাবে জার্সি গোলাপি হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর