মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কি সালাহ, নাকি অন্য কেউ?

news-image

স্পোর্টস ডেস্ক : এটা কি মোহামেদ সালাহ? নাকি সালাহর মতো দেখতে অন্য কেউ। সালাহই তো মনে হচ্ছে। কিন্তু চেহারাটা একটু যেন আলাদা। তবে কি মিসরীয় ফুটবল সুপারস্টারের মতো দেখতে আরেকজনকে পাওয়া গেল?

না, অন্য কেউ নন। এটা মোহামেদ সালাহই। একটু অচেনা অচেনা লাগছে তো? লাগারই কথা। লিভারপুরের এই তারকা ফরোয়ার্ডকে যে আগে কখনও এমন চেহারায় দেখেননি ভক্ত-সমর্থকরা।

সালাহ আছেন খোশমেজাজে। বোর্নমাউথের বিপক্ষে সহজ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তার দল লিভারপুল। সেই আনন্দের নতুন মাত্রা দিতেই যেন অন্য চেহারায় হাজির তিনি।

আগের রাতে আনফিল্ডে লিভারপুলের ৩-০ গোলের জয়ে শেষ গোলটি করেন সালাহ। পরের সকালেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ারদের জন্য নিজের একটি সেলফি পোস্ট করেন ফারাওয়ের দেশের এই ফুটবল রাজা।

গাড়িতে তোলা সে ছবিতে কি যেন নেই। কি নেই? নেই আসলে সালাহর সেই সুন্দর দাড়ি। কোকড়ানো চুলের সঙ্গে যে দাড়িটা একদম মিলেমিশে অন্যরকম একটু ‘লুক’ তৈরি করেছিল সালাহর।

চলতি মৌসুমে শিরোপা দৌড়ে লিভারপুল এগিয়ে যাচ্ছে দুর্দমনীয় গতিতে। যাতে আসলে গতির সঞ্চার করছেন তাদের তারকা ফরোয়ার্ড সালাহই। কিন্তু শুধু মাঠের কথা ভাবলেই হবে, নিজের একঘেয়েমিও তো দূর করা চাই।

এক ‘লুক’-এ আর কতদিন? এবার অন্য চেহারা, অন্যরকম এক সালাহ। দেখতে কিন্তু মন্দ লাগছে না!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক