,

ভাইরাল হলো মাহমুদুল্লাহর নতুন বোলিং অ্যাকশন (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু টাইগারদের। বিশ্বকাপের বছরের প্রথম সিরিজটি নিউজিল্যান্ডের মাটিতে। কন্ডিশনের সঙ্গে তাল মেলানোই যেখানে বড় চ্যালেঞ্জ তার আগে তেমন অনুশীলনের সুযোগটাও পাচ্ছেন বাংলাদেশ দলের সদস্যরা। এমন পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচে রোববার নিউজিল্যান্ড বোর্ড একাদশের মুখোমুখি হয়েছিল সফরকারীরা।

লিনক্লোনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়তে হয় বাংলাদেশ দলকে। মাত্র ৩১ রানে মাথায় ৪ উইকেট চলে যায়। এসময় দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুই মিডল অর্ডারের ১০৮ রানের জুটিতে ধাক্কাটি সামলে নেয়।

দলীয় ১৩৯ রানে হাফসেঞ্চুরি তুলে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিক ফেরার পর হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহও। এবার সাব্বির রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৫ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। মাঠ ছাড়ার আগে ১০ চারে ৮৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ২৪৭ রানে অলআউট হয় লাল-সবুজরা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে স্বাগতিকরা। যদিও মাঝখানে বিপাকে পড়তে হয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি দুই উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড একাদশ।

ব্যাটের পাশাপাশি বোলিংয়েও উজ্জ্বল ছিলেন মাহমুদুল্লাহ। ৭.১ ওভারে ৩৭ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। এই ম্যাচের একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে।

প্রস্তুতি ম্যাচটিতে মাহমুদুল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের শেয়ার করা একটি ভিডিও এখন ভাইরাল। বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার স্বাভাবিক স্টাইলের পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটসম্যানকে কাবু করতে ভিন্ন স্টাইলে বোলিং করেছিলেন এদিন।

মাহমুদুল্লাহ ছাড়াও ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও সৌম্য সরকার।

https://youtu.be/zwMigJBtsB0?t=43

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর