ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম বাংলার পিঠা মেলা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গ্রাম বাংলার পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর শাহ আলম বিশ্ব বিদ্যালয় কলেজে পিঠা মেলার আয়োজন করা হয়। মেলায় ৩০টি পিঠা স্টল বিভিন্ন ধরনের পিঠার প্রদর্শন করে। আজ শনিবার দুপুরে কলেজ চত্বরে পিঠা মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রীর এপিএস ও কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আকরাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। পরে মেলায় অংশগ্রহন করা স্টলগুলোর মধ্যথেকে ৩ টি স্টলকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান