মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড সফর সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল

news-image

বিপিএল বড় দুঃসংবাদই দিল বাংলাদেশকে। কাল ফাইনালে আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। এতে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবকে যে সময়ের বিশ্রাম দিয়েছেন তাতে টেস্ট সিরিজেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মোট কথা, নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে গেল সাকিবের।

কাল বিপিএলের ফাইনালে থিসারা পেরেরার বল সাকিবের গ্লাভসে লাগে। পুল করতে গিয়ে বাঁম হাতের অনামিকায় বলের আঘাত পান তিনি। ম্যাচের পর স্ক্যান করালে চিড় ধরা পড়ে আঙুলে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাঁম হাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। বিসিবির জ্যেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচের পর স্ক্যান করানোয় সাকিবের আঙুলে চোট ধরা পড়ে। চোটগ্রস্ত জায়গাটি প্রায় তিন সপ্তাহের জন্য নড়াচড়া করানো যাবে না।’

অর্থাৎ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। এদিকে নিউজিল্যান্ডে (১৩ ফেব্রুয়ারি) বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ৮ মার্চ আর সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ। সাকিবকে যে সময়ের (তিন সপ্তাহ) বিশ্রাম দেওয়া হয়েছে, তাতে বাস্তবতা বলছে টেস্ট সিরিজের শেষ ম্যাচেই শুধু তাঁকে পাওয়ার যতটুকু সম্ভাবনা আছে। কিন্তু চোটের পর পুনর্বাসন প্রক্রিয়া আছে, আর তা বিবেচনায় সাকিবের শেষ টেস্টেও খেলার সম্ভাবনা খুব কম।

বিপিএলে এর আগে পায়ে চোট পাওয়ায় নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন পেসার তাসকিন আহমেদ। আর এবার গেলেন সাকিব। আঙুলের চোট সাকিবকে এর আগেও ভুগিয়েছে। গত বছর বাঁম হাতের কনিষ্ঠায় চোট পেয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সাকিব। ধুঁকেছেন এশিয়া কাপেও। খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও। এবার নতুন চোট তাঁকে ছিটকে ফেলল নিউজিল্যান্ড সফর থেকে। বোর্ডের বিবৃতিতে শুধু ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়ার কথা বলা হলেও বিশ্রামের সময় বলছে সাকিবকে সম্ভবত টেস্ট সিরিজেও পাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক