বিদেশিদের ভিড়ে তামিম-মুশফিক উজ্জ্বল

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটিংয়ে দেখা গিয়েছে বিদেশি ক্রিকেটারদের আধিপত্য। সে অর্থে ব্যাট হাতে কারিশমা দেখাতে পারেননি স্থানীয় ক্রিকেটাররা। তাই টুর্নামেন্ট শেষে এসেও দেখা যাচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচজনের তিনজনই বিদেশি। দেশি ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে শীর্ষ পাঁচে রয়েছেন মুশফিকুর রহীম এবং তামিম ইকবাল।

রাউন্ড রবিন লিগেই ব্যাট হাতে বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলে রুশো। ২০১২ সালের বিপিএলের প্রথম আসরে পাকিস্তানি আহমেদ শেহজাদের করা ৪৮৬ রানের রেকর্ড ভেঙে রুশো থেমেছেন ৫৫৮ রান করে।

ফাইনালের আগপর্যন্ত তার স্ট্রাইকরেট ছিলো মাত্র ১১৩, গড়টাও সাদামাটা ২৭.১৬! তবে তিনি যেনো সবকিছু জমিয়ে রেখেছিলেন বিগ ফাইনালের জন্য। অবশ্য রাখারই কথা। বিপিএলের ছয় আসরের ইতিহাসে এবারই যে প্রথম খেলছেন ফাইনালে।ফাইনাল ম্যাচে রেকর্ডগড়া ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে তামিম ইকবাল টুর্নামেন্ট শেষ করেছেন ৪৬৭ রানে।

চলতি আসরে চারশো রানের কোটা পেরিয়েছেন মুশফিকুর রহীমও। এলিমিনেটর ম্যাচ হেরে বাদ পড়ার আগে ৩ ফিফটি ও ৩৫ গড়ে মুশফিকের ব্যাট থেকে এসে ৪২৬ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পরের নাম দুইটি দুই বিদেশির। সিলেট সিক্সার্সের উইন্ডিজ তারকা নিকলাস পুরান করেছেন ৩৭৯ রান এবং আসরে প্রথম সেঞ্চুরি করা রাজশাহী কিংসের লরি ইভান্সের ব্যাট থেকে এসেছে ৩৩৯ রান।

বিপিএলের ষষ্ঠ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

১/ রিলে রুশো : ম্যাচ – ১৪; ইনিংস – ১৩; রান – ৫৫৮; গড় – ৬৯.৭৫ স্ট্রাইকরেট – ১৫০.০০ সর্বোচ্চ – ১০০*
২/ তামিম ইকবাল : ম্যাচ – ১৪; ইনিংস – ১৪; রান – ৪৬৭; গড় – ৩৮.৯১; স্ট্রাইকরেট – ১৩৩.৮১; সর্বোচ্চ – ১৪১*
৩/ মুশফিকুর রহীম : ম্যাচ – ১৩; ইনিংস – ১৩; রান -৪২৬; গড় – ৩৫.৫০; স্ট্রাইকরেট – ১৩৯.২১ সর্বোচ্চ – ৭৫
৪/ নিকলাস পুরান : ম্যাচ – ১১; ইনিংস – ১১; রান – ৩৭৯; গড় – ৪৭.৩৭; স্ট্রাইকরেট – ১৫৯.২১; সর্বোচ্চ – ৭৬*
৫/ লরি ইভানস : ম্যাচ – ১১; ইনিংস – ১১; রান – ৩৩৯; গড় – ৩৭.৬৬; স্ট্রাইকরেট – ১৩৭.৮০; সর্বোচ্চ – ১০৪*

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত