মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ও সাকিব একে অপরের পরিপূরক। মঞ্চটি যদি বিপিএলের হয় তবে সেখানে সাকিবের নামের পাশে রেকর্ড থাকবে না তা হয় না। ষষ্ঠ আসরে ফাইনালে তার দল ঢাকা ডায়নামাইটস হারলেও নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছেন।

এবারের আসরে প্রথম দিকে কিছুটা খোলসের ভেতরে ছিলেন তিনি। সেই খোলস থেকে বের হতে খুব একটা সময় নেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পুরো আসরে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে নিজের পুরনো রেকর্ড নিজেই ভাঙলেন সাকিব।

চলতি আসরে সবচেয়ে বেশি উইকেটতো পেয়েছেনই সঙ্গে গড়েছেন বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
এর আগে ২০১৭ সালে ২২ উইকেট নিয়েছিলেন বাম-হাতি এই অর্থোডক্স। ২২ উইকেট আছে কেভিন কুপারেরও। ২০১৪-১৫ আসরে বরিশাল বুলসের হয়ে এই উইকেট শিকার করেন কুপার।

এবারে পুরো আসর জুড়েই ছিল দেশীয় বোলারদের জয়জয়কার। সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলারের সবাই টাইগার বোলার। সাকিবের পরেই রয়েছেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২২ উইকেট নিয়েছেন রুবেল হোসেনও।

সমান উইকেট পেয়ে তৃতীয়স্থানে অবস্থান করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রংপুর রাইডার্সের অধিনায়ক ২২ উইকেট নিতে খেলেছেন ১৪ ম্যাচ। তালিকার শেষ নামটি মোহাম্মদ সাইফুদ্দিনের। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই সদস্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক