মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব টুর্নামেন্ট ও তামিম ফাইনাল সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই আসরেরই হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পরের তিন আসরেও যে খুব একটা খারাপ খেলেছেন তা না। তবে মেলেনি সিরিজ সেরার খেতাব। ষষ্ঠ আসরে নিজের সিংহাসন পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বিপিএল সেরা খেলোয়াড় হয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৩০১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩ উইকেট যা কিনা যেকোনো আসরের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুললেও শিরোপা ঘরে তোলা হয়নি ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়কের। ফাইনালে কুমিল্লার ভিক্টোরিয়ানসের কাছে ১৭ রানে হেরে চতুর্থ শিরোপার স্বপ্নের বিচ্যুতি ঘটে ঢাকার।

তবে নিজের প্রথম ফাইনাল খেলেই দলকে ট্রফি এনে দিয়েছেন তামিম ইকবাল। গেল ৫ আসরে ফাইনালের মুখ দেখা হয়নি তামিমের। তাই অধির আগ্রহে ছিলেন এই মহরণের সাক্ষী হতে। শুধু সাক্ষীই থাকলেন না, নায়ক হয়েই কুমিল্লাকে দ্বিতীয় ট্রফি এনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার। মিলেছে ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কার।

শুক্রবারের এই ম্যাচে ১০টি চার ও ১১টি ছয়ের সৌজন্যে ৬১ বলে ১৪১ রানের অতিমানবীয় ইনিংসটি খেলেন তামিম। দলও ঢাকাকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক