শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের পথে কুমিল্লা (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও রনি তালুকদার ও উপুল থারাঙ্গার ব্যাটে ভালোভাবেই জবাব দিচ্ছিল ঢাকা। কিন্তু থারাঙ্গা আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে গেছে ঢাকা ডায়নামাইটস। রনি তালুকদার ফিরে যাওয়ার পর বিদায় নেন রাসেল। এরপর পোলান্ড। ফলে ঢাকার জয়ের সম্ভাবনা অনেকটা স্বপ্নের মতো জয়ে গেছে। ফলে অলোকিক কিছু না ঘটলে চ্যাম্পিয়ন হচ্ছে কুমিল্লা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ১৪২ রান করেছে ডায়নামাইটসরা।

https://www.youtube.com/watch?v=j2LblY_gmws