,

ওয়ানডে সিরিজের দলে ফিরলেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৯, চল্লিশ ছুঁই ছুঁই। ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল খেলে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্তে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাট হাতে চার-ছয়ের ফুলঝুরি ছড়াচ্ছেন এই বয়সেও।

বর্তমানে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে। যদিও এবার তার ব্যাটে রান ছিল না প্রত্যাশা অনুযায়ী। ফাইনালের আগে বাদ পড়ে গেইল এতক্ষণে ধরেছেন দেশের বিমান।

এরইমধ্যে গেইলের জন্য সুখবর, দীর্ঘ সাত মাস পর আবারও জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা হয়েছে এই বাঁহাতি ওপেনারের।

গেইল সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে গত বছরের জুলাইতে। এরপর ভারত ও বাংলাদেশে সিরিজ থাকলেও এই দুটি সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখেন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু গেইলই নন, জায়গা হয়েছে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা নিকোলাস পুরানের। পুরানের এখনও অভিষেক হয়নি ওয়ানডেতে। আগামী ২০ ফেব্রুয়ারি ব্রিজটাউনে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ:
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ ও ওশান থমাস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর