মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি চেয়ারম্যানের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

news-image

সাভার প্রতিনিধি : সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফরত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধে আসেন তিনি। পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় আইসিসি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির পরিচালক জালাল ইউসুফসহ আরো অনেকে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ফিরে আসেন বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যান। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসি প্রধানের। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক