নাসিরনগরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে নাসিরনগরে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি ইউনিয়নের প্রাথমিক,মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় প্রাথমিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিকে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,উচ্চ মাধ্যমিকে নাসিরনগর সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়া,একাডেমিক সুপারভাইজার রহিমা বেগম,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়,১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি কলেজ এ প্রতিযোগিতায় অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান