,

ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মতো-আইনমন্ত্রী

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মতো। সম্প্রতি ঐক্যফ্রন্টের বিভেদ নিয়ে তিনি আরো বলেন, তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন? মঙ্গলবার  সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানেন জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর